সকল গ্রাহকের নিরাপদ খাদ্য নিশ্চিতকরন এবং আস্থা ও সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ।
সাতক্ষীরা থেকে সংগ্রহ করা মিশ্রফুলের চাকের মধু। বিভিন্ন ফুলের মৌসুমে মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে চাক তৈরি করে। ফলে মিশ্রফুলের মধুতে একাধিক ফুলের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও স্বাদের সমন্বয় পাওয়া যায়।
আমাদের এই মধু মার্চ থেকে মে মাসের মধ্যে সংগ্রহ করা হয়। সাতক্ষীরা ও সুন্দরবনসংলগ্ন অঞ্চলে এই সময়ে বিভিন্ন ফুলের সমারোহ থাকায় মধু সংগ্রহের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মৌসুম।
চাক থেকে সংগ্রহ করা এই মধু তার প্রাকৃতিক স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্যের জন্য মধুপ্রেমীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। যারা বিভিন্ন ফুলের মিশ্র স্বাদের প্রাকৃতিক মধু পছন্দ করেন, তাদের জন্য মিশ্রফুলের চাকের মধু হতে পারে একটি চমৎকার নির্বাচন।

