সকল গ্রাহকের নিরাপদ খাদ্য নিশ্চিতকরন এবং আস্থা ও সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল লক্ষ।
সুন্দরবনের গহীন জঙ্গল থেকে প্রাকৃতিক মৌচাক সংগ্রহ করে পাওয়া মধু হলো সুন্দরবনের চাকের মধু। সুন্দরবনের বিভিন্ন ম্যানগ্রোভ ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে চাক তৈরি করে। বিশেষ করে খলিশা, গরান, কেওড়া, বাইনসহ বিভিন্ন ফুল সুন্দরবনের মধুর অন্যতম উৎস।
আমাদের সুন্দরবনের চাকের মধু মার্চ থেকে মে মাসের মধ্যে সংগ্রহ করা হয়। এই সময়ে সুন্দরবনের বনজুড়ে বিভিন্ন গাছে ফুল ফুটতে থাকে এবং মৌমাছিরা ফুলের মধুরস সংগ্রহ করে চাক তৈরি করে। খলিশার ফুল সাধারণত মার্চ–এপ্রিল এবং গরানের ফুল এপ্রিল–মে সময়ে ফোটে, ফলে এ সময়টি সুন্দরবনের প্রাকৃতিক মধু সংগ্রহের গুরুত্বপূর্ণ মৌসুম।
প্রাকৃতিক উৎস ও সুন্দরবনের বৈচিত্র্যময় ফুলের কারণে এই মধুর স্বাদ, ঘ্রাণ ও রঙে মৌসুম ও ফুলের ধরন অনুযায়ী স্বাভাবিক পার্থক্য দেখা যেতে পারে।

