Raw Honey
Lichi Flower Honey I লিচু ফুলের মধু – 250gm | 500gm
Price range: 170৳ through 300৳দিনাজপুরের বিখ্যাত লিচু বাগান থেকে সংগ্রহ করা লিচু ফুলের মধু, যার সংগ্রহের সময় মার্চ থেকে এপ্রিল মাস। । লিচু গাছে ফুল আসার মৌসুমে বাগানের মধ্যে মৌবাক্স স্থাপন করা হয় এবং মৌমাছি লিচু ফুল থেকে মধুরস সংগ্রহ করে মৌচাকে জমা করে। দিনাজপুরে লিচু ফুলের মৌসুমকে কেন্দ্র করে নিয়মিত মধু সংগ্রহ করা হয় এবং এ সময় বিভিন্ন স্থান থেকে মৌচাষিরা বাগানে এসে মৌবাক্স স্থাপন করেন।
Mixed Flower Natural Honey I মিশ্র ফুলের চাকের মধু – 250gm | 500gm
Price range: 320৳ through 600৳সাতক্ষীরা থেকে সংগ্রহ করা মিশ্রফুলের চাকের মধু। বিভিন্ন ফুলের মৌসুমে মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে চাক তৈরি করে। ফলে মিশ্রফুলের মধুতে একাধিক ফুলের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও স্বাদের সমন্বয় পাওয়া যায়।
আমাদের এই মধু মার্চ থেকে মে মাসের মধ্যে সংগ্রহ করা হয়। সাতক্ষীরা ও সুন্দরবনসংলগ্ন অঞ্চলে এই সময়ে বিভিন্ন ফুলের সমারোহ থাকায় মধু সংগ্রহের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মৌসুম।
Kalozira Honey I কালোজিরা ফুলের মধু – 250gm | 500gm
Price range: 340৳ through 650৳মাদারীপুর অঞ্চল থেকে সংগ্রহ করা কালোজিরা ফুলের মধু। কালোজিরা ফুলের মৌসুমে মৌমাছি কালোজিরা ক্ষেত থেকে ফুলের মধুরস সংগ্রহ করে মৌচাকে জমা করে। মাদারীপুরে কালোজিরা চাষ ও মৌচাষের প্রচলন রয়েছে, এবং সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কালোজিরা ফুলের মধু সংগ্রহ করা হয়।
Sundarban Natural Honey I সূন্দরবনের চাকের মধু – 250gm | 500gm
Price range: 370৳ through 700৳সুন্দরবনের গহীন জঙ্গল থেকে প্রাকৃতিক মৌচাক সংগ্রহ করে পাওয়া মধু হলো সুন্দরবনের চাকের মধু। সুন্দরবনের বিভিন্ন ম্যানগ্রোভ ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে চাক তৈরি করে। বিশেষ করে খলিশা, গরান, কেওড়া, বাইনসহ বিভিন্ন ফুল সুন্দরবনের মধুর অন্যতম উৎস।
আমাদের সুন্দরবনের চাকের মধু মার্চ থেকে মে মাসের মধ্যে সংগ্রহ করা হয়।
Shorisha Flower Honey I সরিষা ফুলের মধু – 250gm | 500gm
Price range: 170৳ through 300৳সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের বিস্তীর্ণ সরিষাক্ষেত থেকে সংগ্রহ করা সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মৌসুমে সরিষাক্ষেতের পাশে মৌবাক্স স্থাপন করে মৌমাছির মাধ্যমে এই মধু সংগ্রহ করা হয়। আমাদের সরিষা ফুলের মধু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সংগ্রহ করা হয়। মৌসুমভেদে সরিষা ফুলের প্রাপ্যতা ও মধু সংগ্রহের সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।